মুক্তিযোদ্ধাদের ভাতা উত্তোলনে উেকাচ গ্রহণের অভিযোগ
প্রকাশ : ০৫ জুলাই ২০১৪, ২১:১৬
বরগুনা তালতলী উপজেলার ২৬ জন মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা উত্তোলনে মোটা অংকের টাকা উেকাচ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, ২০১৩ জুন থেকে ২০১৪ জুন পর্যন্ত একবছর উপজেলার ২৬ জন মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বকেয়া ছিল। এ ভাতা জনপ্রতি মাসে ৩ হাজার করে একবছরে ৩৬ হাজার টাকা উপজেলা নির্বাহী অফিসে আসে। এ টাকা উত্তোলনে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার মোসলেম আলী হাওলাদার প্রতি মুক্তিযোদ্ধার কাছ থেকে মুক্তিযোদ্ধা সংসদ অফিস মেরামত, অফিস ও ব্যাংকের খরচ বাবদ ৫ হাজার ৬০০ টাকা উেকাচ নিয়েছেন। উপজেলা কমান্ডার মোসলেম আলী হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, শুধু ব্যাংক খরচের জন্য মনির মাস্টার ১০ টাকা করে নিয়েছে।