রাজারহাটে ৩ ছিনতাইকারী মোটর সাইকেলসহ আটক

কুড়িগ্রামের রাজারহাটে এক ব্যবসায়ীর মোটর সাইকেল ও ৩০ হাজার টাকা ছিনতাইকালে ৩ যুবককে আটক করেছে রাজারহাট থানা পুলিশ। ব্যবসায়ী হামিদুল ইসলাম বাদী হয়ে গত শুক্রবার রাতে রাজারহাট থানায় ৭ জনের নামে দ্রুত বিচার আইনে মামলা রুজু করে । আটককৃত ৩ ছিনতাইকারীকে ৫ দিনের রিমান্ডের আবেদন করে শনিবার তাদেরকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। কুড়িগ্রাম সদর উপজেলাধীন যতিনের হাট এলাকার জনৈক ব্যবসায়ী মো. হামিদুল ইসলাম রাজারহাট উপজেলা সদর বাজার হয়ে তিস্তার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ফুলখাঁর চাকলা সংলগ্ন সাধুর বাজার থেকে ছিনতাইকারীর একটি চক্র তার গতিরোধ করে। এ সময় তার মোটর সাইকেলসহ সঙ্গে ব্যাগে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনতাইকারীরা নিয়ে চম্পট দেয়।