শিবগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে পিতা মাতা লাঞ্ছিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা মাদকের অর্থের যোগান দিতে না পারায় মাদকাসক্ত পুত্রের হাতে পিতা-মাতা উভয়ে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে। জানা গেছে, উপজেলার দূর্লভপুর গ্রামের অতিবুল ইসলামের একমাত্র পুত্র মোহাঃ মাহবুব আলম বাবু কারণে অকারণে তার পিতার কাছে টাকা চাইতো। টাকা দিতে না পারলে সে পিতাকে মারপিট এবং স্বামীকে রক্ষা করতে গেলে তার মাকেও একইভাবে মারপিট করা হতো। এমনকি অতিবুলের দোকান ও বাড়ি-ঘরও সে ভাংচুর ও তছনছ করে বলে জানা যায়। এ ব্যাপারে থানায় জিডি হয়েছে।