‘সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান’
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৫ জুলাই ২০১৪, ২১:৪৬
বিএনপি, জামায়াত ও শিবিরের মদদে সন্ত্রাস ও জঙ্গীবাদের উত্থান রুখতে জনমত সৃষ্টি করে গণআন্দোলন গড়ে তুলতে হবে। গতকাল শনিবার রাজৈরে মত্স্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তবে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান খান, জেলা মত্স্য কর্মকর্তা মো. আঃ সালাম, জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ মোতালেব মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ প্রমুখ।