গাজীপুরে তুরাগের সীমানা চিহ্নিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

দখলদারদের উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের নির্দেশে নদী রক্ষায় সীমানা চিহ্নিতকরণের পর তুরাগ নদীর সীমানা চিহ্নিত এলাকা পরিদর্শন করেছেন গাজীপুর জেলা প্রশাসন। গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলামের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা শনিবার দুপুরে তুরাগ নদীর দুই তীরের সীমানা নির্ধারণী পিলার এবং নদীর দুই পাশে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা এবং নদী দখলদারদের উচ্ছেদের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন জেলা প্রশাসক। এসময় গাজীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মহসীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেবাষ্টিন রেমা, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান, গাজীপর প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমানসহ বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।