সুন্দরগঞ্জে ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাই
প্রকাশ : ০৫ জুলাই ২০১৪, ২১:৫২
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
উপজেলার সর্ববৃহত্ মীরগঞ্জ হাটের বিসমিল্লাহ ট্রেডার্স এর স্বত্বাধিকারি বিশিষ্ট ব্যবসায়ী খম প্রিন্স মাহমুদ’র ব্যবসা প্রতিষ্ঠান থেকে দিবালোকে ১৫ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা ।
জানা গেছে, গতকাল শনিবার সকাল ১১টার দিকে খম প্রিন্স’র মীরগঞ্জ হাটস্থ টিন, সিমেন্ট ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ক্রয় করার উদ্দেশ্যে বগুড়া শহরে যাওয়া প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত মোটর সাইকেলযোগে আকস্মিকভাবে তার দোকানে প্রবেশ করে প্রিন্সকে কিল ঘুষি মেরে ব্যাগে থাকা ১৫ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। প্রিন্স মাহমুদ এব্যাপারে থানায় এজাহার দাখিল করেছেন। এ ঘটনার পর মীরগঞ্জ হাটের ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়েছেন। এদিকে দৃর্বত্তরা মোবাইল ফোনে বাদীকে জীবন নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।