রমজানে কখন ব্যায়াম করবেন
প্রকাশ : ০৫ জুলাই ২০১৪, ২১:৫৬
ডায়াবেটিস রোগীরা যাদের নিয়মিত হাঁটতে হয় বা শরীরচর্চা করতে হয়; তাদের রোজা থেকে সকালে ও বিকালে হাঁটা বা ব্যায়াম করা উচিত নয়। মনে রাখতে হবে হাঁটা-চলার সময় অনেক ক্ষেত্রে হাইপোগ¬াইসেমিয়া বা রক্তের সুগার কমে যেতে পারে। তাই রোজা থেকে সকালে বা বিকালে ব্যায়াম না করা ভালো। যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যার জন্য ব্যায়াম করার প্রয়োজন তারা ইফতারির পর তারাবি নামাজের পূর্বে অথবা তারাবির পর ব্যায়াম করতে পারেন। এছাড়া রোজা থেকে ভারী ব্যায়াম বা অধিক শারীরিক কসরতের ব্যায়াম না করাই ভালো। অর্থাত্ রোজাদারগণকে সব সময় মনে রাখতে হবে হাইপোগ¬াইসেমিয়া বা রক্তের সুগার যাতে দ্রুত কমে না যায় তার দিকে খেয়াল রাখতে হবে। একসঙ্গে আধা ঘন্টার পরিবর্তে রোজাদারগণের ১৫ থেকে ২০ মিনিট ব্যায়াম করলেই চলবে। তবে যাদের ডায়াবেটিস সমস্যা নেই এবং শরীরে যথেষ্ট শক্তি আছে তাদের অন্য সময়ের মতই ৩০ মিনিট ব্যায়ামে কোন সমস্যা নেই। শুধু ব্যায়াম নয়, রমজান মাসে ভারী কাজ করার ক্ষেত্রে ইফতারির পরের সময়টা বেছে নেয়া ভালো। এছাড়া যাদের ব্লাড সুগার বর্ডার লাইন অথবা ডায়াবেটিস আছে তাদের দিনের বেলায় অধিক ভারী কাজ এবং বেশি হাঁটা উচিত নয়।
লেখক: চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ