জঙ্গিবাদের মূল পৃষ্ঠপোষক তারেক রহমান :খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দেশে জঙ্গিবাদের মূল পৃষ্ঠপোষক হলেন বিএনপি নেতা তারেক রহমান। তার সরাসরি পৃষ্ঠপোষকতায় স্বাধীনতা বিরোধী জামায়াত জঙ্গি তত্পরতা চালাচ্ছে। শনিবার সেগুনবাগিচাস্থ খাজা নিজামউদ্দিন মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরো বলেন, ১৯৭৫ সালের চেয়েও আজ বাংলাদেশ ভয়াবহ ষড়যন্ত্রের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। কামরুল ইসলাম বলেন, আন্দোলনের সাংগঠনিক শক্তি বিএনপি’র নেই। গত ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা এখন রাজনৈতিকভাবে সংগঠিত হতে না পেরে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আয়োজক সংগঠনের সভাপতি মোঃ জিন্নাত আলী খান জিন্নাহর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক শাহজাহান আলম সাজু, আলহাজ্ব হাসিবুর রহমান মানিক, সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী প্রমুখ।