জাতীয় প্রেসক্লাবের ইফতার মাহফিল

জাতীয় প্রেসক্লাবের বার্ষিক ইফতার মাহফিল গতকাল শনিবার ক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আজীবন ও স্থায়ী সদস্য, সহযোগী সদস্য, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দ ইফতার মাহফিলে যোগ দেন। প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ ও ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা আগত সদস্যদের অভ্যর্থনা জানান। সাবেক সভাপতিদের মধ্যে আনোয়ার হোসেন মঞ্জু, রিয়াজ উদ্দিন আহমেদ, হাসান শাহরিয়ার ও শওকত মাহমুদ, সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের মধ্যে হাবিবুর রহমান মিলন, হাসানুজ্জামান খান, গোলাম সারওয়ার, ইকবাল সোহবান চৌধুরী, আমানুল্লাহ কবির, রুহুল আমিন গাজী, শফিকুর রহমান, আবুল কালাম আজাদ, মঞ্জুরুল আহসান বুলবুল, এমএ আজিজ, আবদুল জলিল ভুঁইয়া, আলতাফ মাহমুদ, কুদ্দুস আফ্রাদ, জাহিদুজ্জামান ফারুক, শাহজাহান সরদার, আবদুল কাইয়ুম, নঈম নিজাম, জাহাঙ্গীর আলম প্রধান, শাহেদ চৌধুরী, ইলিয়াস খান প্রমুখ যোগ দেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।