কূটনীতিকদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন। রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্ট-ইনে গতকাল শনিবার মুসলিম দেশগুলোসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের সম্মানে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিকরাও ছিলেন। খালেদা জিয়া ইফতারের আগে কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে বাংলাদেশসহ মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন কূটনীতিক কোরের ডীন প্যালেস্টাইনের রাষ্ট্রদূত শাহের মুহাম্মদ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজীনা, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ আল বুসাইরী, মিসরের রাষ্ট্রদূত মুহাম্মদ ইজ্জত, ইউরোপীয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা, মাদাম পাওলা ফোরনারি হানা, ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ, নেপালের রাষ্ট্রদূত হ্যারি কুমার সেরেস্তা। এছাড়া পাকিস্তান, কাতার, ইন্দোনেশিয়া, রাশিয়া, ইরান, ওমান, তুরস্ক, লিবিয়া, জাপান, ভিয়েতনাম, ব্রুনাই, নরওয়ে, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা ইফতারে অংশ নেন। ইফতারে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার শাহদীন মালিক, ব্যারিস্টার তুহিন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দীন আহমেদ, অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক বোরহান উদ্দিন, অধ্যাপক সুকোমল বড়ুয়া, অধ্যাপক পিয়াস করীম, ড. অলিউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী, সাবেক পররাষ্ট্র সচিব মফলেউর রহমান ওসমানী, সাবেক রাষ্ট্রদূত শামীম আহমেদ, সারোয়ার হোসেন মনোয়ার, বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য সাংবাদিক শফিক রেহমান, মাহফুজউল্লাহ, মোহাম্মদ আল হারুন, অ্যাডভোকেট মুহাম্মদ আরশাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপির নেতাদের মধ্যে ইফতার পার্টিতে যোগ দেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, আসম হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মো. নাছিরউদ্দিন প্রমুখ। মাগরিবের নামাজ শেষে খালেদা জিয়া কূটনীতিকদের সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেন।