চিকিত্সা শেষে দেশে ফিরেছেন কাজী জাফর
প্রকাশ : ০৫ জুলাই ২০১৪, ২৩:০১
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ অস্ট্রেলিয়ায় চিকিত্সা শেষে গতকাল শনিবার রাতে দেশে ফিরেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের নেতা মোস্তফা জামাল হায়দার, এসএমএম আলম, আহসান হাবীব লিংকন, খালেকুজ্জামান চৌধুরী প্রমুখ। উন্নত চিকিত্সা ও পূর্ণাঙ্গ মেডিক্যাল চেক-আপের জন্য কাজী জাফর গত ৩০ মে রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। দীর্ঘ যাত্রাপথ হওয়ায় মাঝখানে তাকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৩ জুন তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত ওয়েস্টমিড হাসপাতালে ভর্তি হন।