আবারও ব্রাঞ্জেলিনা মুভি!

রুপালি পর্দায় একসাথে আবারও দেখা যাবে বিশ্বের আলোচিত তারকা দম্পতি ব্র্যাঞ্জেলিনাকে। এর আগে ২০০৫ সালে ‘মি. অ্যন্ড মিসেস স্মিথ’ ছবিতে শেষ বারের মতো দেখা গিয়েছিল এই জুটিকে। মালতা আইল্যান্ডে তাদের পরবর্তী ছবির শুটিং হবে বলে জানা যায়। আর এই খবরে আনন্দিত মালতার প্রেসিডেন্ট জসেফ মাসকাট। তিনি বলেন, ‘হলিউড প্রডিউসারদের ধন্যবাদ শুটিংয়ের জন্য মালতা আইল্যান্ডকে আবারও পছন্দ করার জন্য। আমরা খুবই আনন্দিত মি. পিট ও মিস. জোলিকে আমাদের অতিথি হিসেবে পেয়ে।’ ছবিরি নাম এখনও অনির্ধারিত। জোলি বলেন, ‘ছবিটি আমার ও ব্র্যাডের অপেক্ষার প্রহরের সমাপ্তি দিল। অনেকদিন ধরেই একসাথে অভিনয় করার ইচ্ছা থাকলেও হয়ে উঠছিল না। আর গল্পের একটা ব্যাপার ছিল। তবে হয়তো এই ছবির মতোই কোনো গল্পের অপেক্ষা করছিলাম আমরা।’