মহাদেবপুরে ইউপি সদস্যের হাতে বিচার প্রার্থী লাঞ্ছিত

নওগাঁর মহাদেবপুরে সালিশে উপস্থিত হতে বিলম্ব হওয়ায় এক যুবককে প্রকাশ্যে পেটালেন ইউপি মেম্বার। ঘটনাটি ঘটেছে গত শনিবার উপজেলার হাতুর ইউনিয়নের ঠাকুরপাড়ায়। এলকাবাসী সূত্রে জানা গেছে, জমি-জমা বিষয়ের জের ধরে ঠাকুরপাড়ার সুমঙ্গল চক্রবর্তীর লাঠিয়াল বাহিনী একই এলাকার সুশীল, তার স্ত্রী বিজলী রানী ও পুত্র অর্জুনকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় সুশীলের পরিবার অভিযোগ দিলে স্থানীয় ইউপি সদস্য সুদেব গত শনিবার সালিশের দিন ধার্য করেন। এ সালিশে উপস্থিত হতে বিলম্ব হওয়ায় ইউপি সদস্য সুদেব বিচারপ্রার্থী সুশীলের পুত্র অর্জুনকে প্রকাশ্যে পিটিয়ে আহত করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।