দাগনভূঞায় তুচ্ছ ঘটনায় গলা কেটে হত্যার চেষ্টা

ফেনীর দাগনভূঞা উপজেলার জালাল আহম্মেদ চৌধুরী নামে একজনকে জবাই করে হত্যার চেষ্টা করেছে একই বাড়ির সরোয়ার নামে এক যুবক। মুমূর্ষু অবস্থায় জালালকে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, রবিবার দুপুরে রাস্তার জায়গা সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের বারাহিগনি গ্রামে বাড়ির সামনে থাকা পিছন দিক থেকে এসে একই বাড়ির সরোয়ার গলার মধ্যে ধারালো অস্ত্র দিয়ে জবাই করার চেষ্টা করে। তার গলার কণ্ঠনালীসহ বেশিরভাগ অংশ কেটে যায়।