সুন্দরগঞ্জে তুচ্ছ ঘটনায় নিহত ১ গ্রেফতার দুই
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ : ০৬ জুলাই ২০১৪, ২১:২২
উপজেলায় ধাওয়া খেয়ে প্রাণ গেল আখতারুলের। জনতা কর্তৃক ২ জন আটক হয়েছে জানা গেছে, সর্বানন্দ ইউনিয়নের মধ্যসাহবাজ গ্রামের আজগার আলীর পুত্র আখতারুল ইসলাম (১৭) সন্ধ্যায় প্রতিবেশী জ্যাঠাই মানিকজানের বাড়িতে বেড়াতে গেলে পান খাওয়াকে কেন্দ্র করে কাটাকাটির এক পর্যায় মানিকজানের মাথায় আঘাত করলে সে আহত হয়। পরে মানিকজানের স্বজনদের ধাওয় খেয়ে আখতারুল পালানোর চেষ্টা করলে আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় সুন্দরগঞ্জ-রংপুরগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এলাকাবাসী আঃ রশিদ ও মঞ্জুকে আটক করে পুলিশের নিকট সোপর্দ্দ করে। এব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।