বেনাপোল চেকপোস্টে শুল্কমুক্ত পণ্য বিক্রি হচ্ছে কালোবাজারে
প্রকাশ : ০৬ জুলাই ২০১৪, ২১:৪৩
বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্টের শুল্কমুক্ত পণ্য বিক্রির দুটি দোকানের পণ্যের বড় অংশ বিক্রি হচ্ছে কালোবাজারে। এক শ্রেণির দালালরা এ দোকান দুটির মালিককে ম্যানেজ করে বিপুল পরিমাণ পণ্য পাচার করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। বৈদেশিক মুদ্রায় আমদানি করে পাসপোর্ট যাত্রীদের জন্য শুল্কমুক্ত করা বিভিন্ন রকমের পণ্য এসব দালালরা বিক্রি করছে কালোবাজারে। এসব অসাধু ব্যবসায়ীদের কারণে সরকার প্রতিমাসে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির সম্মুখীন হলেও এ দোকান দুটির তদারকির দায়িত্বে নিয়োজিত কাষ্টম কর্মকর্তারাও কোন ব্যবস্থা গ্রহণ করছে না। তাদের সাথে সখ্য রেখে এ কারবার চালিয়ে যাচ্ছে দালালরা। সীমান্তে এ দালাল চক্র দীর্ঘদিন ধরে শুল্ক মুক্ত এ দোকান দুটি থেকে লাখ লাখ টাকার মালামাল কালোবাজারে বিক্রি করছে। এ বিষয়ে বেনাপোল কাষ্টমসের জয়েন্ট কমিশনার ফাইজুর রহমান জানান, বিষয়টি আমরাও জেনেছি। এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নেয়া হবে।