করিমগঞ্জে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি ও করিমগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ০৬ জুলাই ২০১৪, ২১:৪৪
গতকাল রবিবার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বেপারীপাড়া গ্রামের স্কুলছাত্র সবুজ মিয়া(১৬) গাছে উঠে আর্জেন্টিনার পতাকা টাঙ্গানোর সময় পতাকাবাহী বাঁশের খুঁটির সঙ্গে ওপর দিয়ে প্রবাহিত ১১ হাজার ভোল্টের তারে জড়িয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে তার মৃতদেহ পুলিশ ও দমকল বাহিনীর সহায়তায় স্থানীয় লোকজন গাছ থেকে নামিয়ে আনে। সবুজ মিয়া বেপারীপাড়া গ্রামের বাচ্চু মিয়ার পুত্র এবং জাফরাবাদ হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র।