ঢাকাস্থ ফুলবাড়িয়া সমিতির নয়া কমিটি

ঢাকাস্থ ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সমিতির সম্মেলন সমন্বয় কমিটি ও নির্বাচন প্রক্রিয়া কমিটির যৌথ মতবিনিময় সভা মুক্তিযোদ্ধা মাহিফজুর রহমান বাবুলের সভাপতিত্বে ও এবিএম নাজমুস সাহাদাত নাজমুলের পরিচালনায় গত শনিবার ঢাকার একটি চাইনিজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। সভার দ্বিতীয় পর্বে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি পদে ফজলুল হক, সিনিয়র সহ-সভাপতি পদে নূরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম সবুজ, জাহাঙ্গীর আলম মন্ডল, হাবুির রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক পদে নাজমুস শাহাদাত, দপ্তর সম্পাদক পদে হাফিজুর রহমান, প্রচার সম্পাদক পদে মোকাম্মেল হকসহ ৫১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি