কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদ

রমেশ সভাপতি ও তপন সম্পাদক নির্বাচিত

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ-এর কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার নগরীর জেএম সেন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনের ২০১৪-২০১৬ সালের জন্য শ্যামলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি রমেশ চন্দ্র ঘোষকে সভাপতি ও বিশিষ্ট সংগঠক অ্যাডভোকেট তপন কান্তি দাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সাবেক পৌর মেয়র দেবাশীষ পালিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদারের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি জিতেন্দ্র প্রসাদ নাথ মন্টু, ট্রাষ্টি রাখাল দাশগুপ্ত প্রমুখ।