নেইমারের ইনজুরির বিষয়ে ব্যবস্থা নিতে পারে ফিফা
প্রকাশ : ০৬ জুলাই ২০১৪, ২২:১৪
ব্রাজিল ফরোয়ার্ড নেইমারকে আঘাতের ঘটনায় কলম্বিয়ার হুয়ান জুনিগার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ফিফা। কোয়ার্টার ফাইনালে তার বেপরোয়া আঘাতের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন নেইমার। ফিফার নারী মুখপাত্র ডেলিয়া ফিশার এক ব্রিফিংয়ে বলেন, ইনজুরি সংক্রান্ত সব তথ্য-উপাত্ত
বিশ্লে¬ষণ করে দেখছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। ঐ ঘটনার ভিডিও ফুটেজ ও ম্যাচ রিপোর্ট
পর্যবেক্ষণ করেই তারা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। গত শুক্রবারের কোয়ার্টার
ফাইনালে ৮৮তম মিনিটে বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে জুনিগা নেইমারের পিঠে হাঁটু দিয়ে আঘাত করলে এই ইনজুরির ঘটনা ঘটে। এতে নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে যায়। নাপোলির ডিফেন্ডার
জুনিগা অবশ্য বলেছেন, তিনি ইচ্ছাকৃতভাবে নেইমারকে আঘাত করেননি।