সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা
প্রকাশ : ০৬ জুলাই ২০১৪, ২২:১৫
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৭৫ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে পাঁচ উইকেট হারিয়ে ৩০৪ রানের সংগ্রহ দাঁড় করায় অতিথিরা। দলের পক্ষে সর্বোচ্চ ১০৯ রানের ইনিংস খেলেন ওপেনিং ব্যাটসম্যান হাশিম আমলা। জবাবে ব্যাট করতে নেমে ৪০.৩ ওভারে ২২৯ রানে গুঁড়িয়ে যায় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৮৮ রানের ইনিংস খেলেছেন কুমার সাঙ্গাকারা। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ইমরান তাহির তিনটি, ডেল স্টেইন, মরনে মরকেল ও রায়ান ম্যাকলারেন দুইটি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন হাশিম আমলা। বুধবার দল দুইটি পাল্লেকেলেতে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে।