শেখেরটেকে এক যুবক গুলিবিদ্ধ, ধানমন্ডিতে ২ ছিনতাইকারী আটক
প্রকাশ : ০৬ জুলাই ২০১৪, ২২:১৭
রাজধানীর শেখেরটেক এলাকায় গতকাল রবিবার দুপুরে আনিসুর রহমান (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। ছিনতাইকারীরা আনিসুরকে গুলি করার পর পরই এক পথচারী তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। এদিকে গতকাল বিকালে ধানমন্ডি থানা পুলিশ মারুফ (২০) ও হোসেন (২১) নামে দুই ছিনতাইকারীকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনিস স্থানীয় একটি ব্যাংক থেকে বের হয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী তাকে গুলি করে তার কাছে থাকা একটি কালো রঙের ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।