শোক সংবাদ

ওমর ফারুক ভূঞা সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার মুক্তিযোদ্ধা ওমর ফারুক ভূঞা (৬০) কিডনিজনিত রোগে চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। ব্যাংকের স্থানীয় কার্যালয়ে গতকাল তার জানাজা অনুষ্ঠিত হয়। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। আ. হাই শরীফ বরিশালে বানারীপাড়ায় শুভ ব্রিকসের ম্যানেজার আ. হাই শরীফ (৬০) চিকিত্সাধীন অবস্থায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত শুক্রবার বরিশালে এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।