মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ০৬ জুলাই ২০১৪, ২২:২০
ইব্রাহিম খলিল
১১ দফা ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসীন হল ছাত্র সংসদের প্রথম জিএস, বাংলাদেশ যুব মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ৭৯’এর নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে নির্বাচিত সংসদ সদস্য ইব্রাহিম খলিলের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ ও স্মৃতি সংসদ যৌথভাবে নয়াপল্টনে মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া পরিবারের পক্ষ থেকে শরীয়তপুরে বিভিন্ন এলাকায় দোয়া, ইফতার মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে।
আবদুল করিম
কুষ্টিয়ায় কুমারখালির সদকী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদকী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল করিমের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।