ঝিনাইদহে ৩ ইউপি চেয়ারম্যান ৪গ্রেপ্তার
প্রকাশ : ০৬ জুলাই ২০১৪, ২২:৫১
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জামায়াত সমর্থক তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এরা হচ্ছেন বলুহর ইউনিয়ন চেয়ারম্যান শাহ আলম, দোড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও সাবদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আজগর আলি।
নাশকতা সৃষ্টির আশংকায় গতকাল রবিবার ঝিনাইদহ শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আদালতে পাঠালে তাদের জামিন না-মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।