সম্পাদকদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকাল গণমাধ্যমের সম্পাদকদের সম্মানে ইফতারের আয়োজন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হোটেল ওয়েস্টিন এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। খালেদা জিয়ার সঙ্গে সম্পাদকদের মধ্যে ইফতার করেন-নিউজ টুডে’র রিয়াজ উদ্দিন আহমেদ, সমকালের গোলাম সারওয়ার, মৌচাকের ঢিল’র শফিক রেহমান, সংগ্রামের আবুল আসাদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আমান উল্লাহ কবীর, অর্থনীতি প্রতিদিন’র আতিকুল আলম, চ্যানেল আইয়ের শাইখ সিরাজ, বৈশাখী টিভি’র মঞ্জুরুল আহসান বুলবুল, নিউ এইজ’র নুরুল কবীর, বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজাম, হলিডে’র সৈয়দ কামালউদ্দিন, সকালের খবর এর মোজাম্মেল হোসেন মঞ্জু, দিনকালের ড. রেজোয়ান সিদ্দিকী, আলোকিত বাংলাদেশ’র শাহজাহান সরদার, আমাদের অর্থনীতির নাঈমুল ইসলাম খান, যুগান্তরের সাইফুল আলম, আমাদের সময়’র আবু হাসান শাহরিয়ার, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, চ্যানেল টুয়েন্টিফোর এর ব্যবস্থপনা সম্পাদক একে আজাদ, ইন্ডিপেন্ডেট’র শামসুর রহমান মোমেন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধানদের মধ্যে একাত্তরের সৈয়দ ইশতিয়াক রেজা, এনটিভি’র খায়রুল আনোয়ার, বাংলা ভিশনের মোস্তফা ফিরোজ, এশিয়ান টিভি’র নাদিম কাদের, এটিএননিউজ’র মুন্নী সাহা প্রমুখ। সিনিয়র সাংবাদিক সাদেক খান, এবিসি নিউজ’র জগলুল আহমেদ চৌধুরী, ভয়েস অব আমেরিকার আমীর খসরু, আল-জাজিরা’র তানভীর এ চৌধুরী, সিনহুয়া’র লি চুনতাও, এএফপি’র শফিক আলম প্রমুখ ছিলেন। এছাড়া ইফতারে অংশ নেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খান। বিএনপি নেতাদের মধ্যে ছিলেন-মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, আসম হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, মির্জা আববাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া, শমসের মবিন চৌধুরী, রিয়াজ রহমান। ইফতারের আগে বাংলাদেশসহ মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত হয়। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক।