আজকের রাশিফল

৮ জুলাই, ২০১৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার আজ ২৪ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ৯ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩০ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও শনি। আপনার শুভসংখ্যা: ২ ও ৮। শুভবার: সোম ও শনি। শুভরত্ন: মুক্তা ও নীলা। প্রকৃতিগতভাবে আপনি: সিরিয়াস, চিন্তাশীল ও দৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী, নিজের মতে আপনি আপোসহীন। আপনি উষ্ণ হূদয়ের অধিকারী। অন্যের জন্য অনেক ত্যাগস্বীকার করবেন। কিন্তু প্রতিদানে তেমন কিছু পাবেন না। মধ্যবয়সের আগে পর্যন্ত জীবনে অনেক বাধা ও প্রতিবন্ধকতা আসবে। পারিবারিক দায়িত্বও অর্পিত হতে পারে। তবে দৃঢ় ও অধ্যবসায় দ্বারা আপনি সকল প্রতিবন্ধকতা কাটিয়ে উঠবেন। অনেকটা নিয়তি নির্ভর হতে পারে আপনার জীবন। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বিমানপোত ডিজাইনার কাউন্ট ভন জেপলিন, মার্কিন স্থপতি ফিলিপ জনসন, পদার্থবিদ ইগরটাম, জ্যোতি বসু, শিল্পী রফিকুন নবী, ড. আব্রাহম ওয়াক্রম্যান প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ ঠিকাদারী ব্যবসায়ী স্থানীয় কোনো সমস্যা দেখা দিতে পারে। কোনো ধরনের বদনামের সম্মুখীন হতে পারেন। বন্ধু বা আত্মীয়ের সঙ্গে বিবাদের আশঙ্কা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। দাম্পত্য পরিবেশ ভালো থাকবে। অকারণ বদনাম এড়িয়ে চলার চেষ্টা করুন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ আর্থিক দিক কিছুটা ভালো যেতে পারে। ব্যয়ের ব্যাপারে সংযত থাকার চেষ্টা করুন। মূত্রাশয় সংক্রান্ত কোনো জটিলতায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কর্মপরিবেশ ভালো থাকবে। মনের কোনো গোপন আশা পূরণ হতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। মিথ্যা বদনাম এড়িয়ে চলার চেষ্টা করুন। বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ কেউ আজ প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। মনবল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। প্রাপ্তি বিলম্বিত হওয়ার সম্ভাবনা আছে। যৌথ ও অংশীদারী ব্যবসায় ভালো করবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ পেশাগত সাফল্য লাভের সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। দাম্পত্য কলহ দেখা দিতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বাণিজ্যিক কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। মালপত্র কেনাকাটায় সতর্কতা অবলম্বন করুন। শিল্পী সাহিত্যিকদের জন্য কর্মপরিবেশ অনুকূল থাকবে। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। কাউকে অযাচিত উপদেশ না দিলেই ভালো করবেন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ঠিকাদারদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। মনের দ্বিধা-দ্বন্দ্ব না রেখে কোনো কাজ না করলে ভালো করবেন। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। স্বামী-স্ত্রীর মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ কোনো ধরনের আইনগত ঝামেলার সম্মুখীন হতে পারেন। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। মা-বাবার সাথে কোনো ধরনের মতের অমিল হতে পারে। ভালো কাজে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ কোনো কারণে মানসিক উত্তেজনা দেখা দিতে পারে। মনবল বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না। ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। আর্থিক দিক ভালো যেতে পারে। মিথ্যা বদনামের আশঙ্কা আছে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ বেকারদের হঠাত্ কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় বাধাগ্রস্ত হতে পারে। কেউ আজ প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ আর্থিক দিক ভালো যাবে। ভোগবিলাসে নিমর্জিত হতে পারেন। ফলে ব্যয়াধিক্য দেখা দিতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় অধিক মনযোগী হওয়ার চেষ্টা করুন। কোনো গোপন আশা পূরণ হতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন বিনিয়োগ আজ না করলেই ভালো করবেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। মা বাবার স্বাস্থ্য নিয়ে উগ্নি হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।