শ্রমিকদের সচেতনতায় মূকাভিনয়
প্রকাশ : ০৭ জুলাই ২০১৪, ২০:০৭
নির্মাণ শ্রমিকের সচেতনতা বৃদ্ধিতে তৈরি করা হয়েছে দুইটি মূকাভিনয় নাটিকা। পরিচালনার পাশাপাশি এতে অভিনয় করছেন নিথর মাহবুব। নিথর মাহবুবের সাথে নাটিকাতে অভিনয় করেছেন মূকাভিনয়ের দল মাইম আর্টের ফয়সাল মাহমুদ, আহম্মেদ টুটুল ও সাজাহান বাদশা শুভ। রবিবার সকাল সাড়ে ১০টায় ব্রিটিশ আমিরিকা টোবাকোতে ওয়্যার হাউজের শ্রমিকদের সামনে মূকাভিনয় নাটিকা দুটি পরিবেশিত হয়। মূলত শ্রমিকদের সচেতনতা বৃদ্ধির জন্য এ মূকাভিনয় নাটিকা দুইটি তৈরি করা হয়েছে। এর একটি ভাগের মাধ্যমে বুঝানো হয়েছে ভারী জিনিস উত্তলন নিয়ে হেলাফেলা করলে কী ধরনের বিপদ ঘটতে পারে, ভারী জিনিস কীভাবে সঠিক নিয়মে উঠাতে হবে এবং স্থানান্তর করতে হবে।
মূকাভিনয়ের পাশাপাশি নিথর মাহবুব নিয়মিত টিভি ও মঞ্চ নাটকেও অভিনয় করছেন। বর্তমানে তিনি নিজের দল মাইম আর্টের নতুন প্রযোজনা ‘যেমন কর্ম তেমন ফল’-এর নির্দেশনার কাজ নিয়ে ব্যস্ত। ইটিভিতে দীপু হাজরার পরিচালনায় চলছে তার অভিনিত ‘রোজাদার’ ও ‘থ্রি কমরেডস’ ধারাবাহিক নাটক।