গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

নানা সময়ের আর নানা ডিজাইনের গাড়ির এক সমৃদ্ধ সংগ্রহশালা হিসেবে বহুদিন ধরেই খ্যাতি রয়েছে যুক্তরাজ্যের বিউলিউ এ অবস্থিত ন্যাশনাল মোটর মিউজিয়ামের। আর এই মিউজিয়াম কর্তৃপক্ষের উদ্যোগেই কিছুদিন আগে হয়ে গেল খেলনা গাড়ি দিয়ে সবচেয়ে বড় লাইন বা সারি তৈরির রেকর্ড। মিউজিয়ামের চারদিক ঘিরে সাজানো এই খেলনা গাড়ির লাইনের দৈর্ঘ্য দাঁড়িয়েছিল প্রায় ২ কিলোমিটার বা ১.২ মাইল এবং এতে সবমিলিয়ে ২৪,১৮৯ টি খেলনা গাড়ি ব্যবহার করা হয়েছিল। আর রেকর্ড গড়া এই প্রদর্শণীর পর এই খেলনা গাড়িগুলো নিলামে বিক্রি করে সেই অর্থ দান করা হয় শিশু-কিশোরদের নিয়ে কাজ করা দু’টি দাতব্য প্রতিষ্ঠানে।