ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ঈদ বোনাস’। টিপু আলম মিলনের গল্প ভাবনায় এটি রচনা করেছেন মীর্জা রাকিব ও পরিচালনা করেছেন সকাল আহমেদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লাক্সতারকা জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন, স্বাগতা, নাসিম, মুনিয়া, তানভির প্রমুখ। সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ঈদ বোনাস’ নিয়মিত প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিট থেকে বৈশাখী টেলিভিশনে।