কাউনিয়ায় লাখ টাকা ছিনতাই

উপজেলার হলদীবাড়ি রেলগেট এলাকায় গত রবিবার সন্ধ্যায় শ্রী রতন চন্দ্র নামে এক ব্যক্তিকে মারধর করে তার কাছ থেকে এক লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারী। রতনের স্ত্রী জানান, মিঠাপুকুর বৈরাতির হাট বাবার বাড়িতে জমি বন্ধকের এক লাখ ৫ হাজার টাকা নিয়ে স্বামীসহ শ্বশুরবাড়িতে যাওয়ার পথে ছিনতাইকারীরা সবকিছু কেড়ে নিয়ে আমার স্বামীকে পঙ্গু করে দিয়ে গেল। পরে স্থানীয় লোকজন রতনকে উদ্ধার করে কাউনিয়া হাসপাতালে ভর্তি করেন।