চট্টগ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নগরীর পাঁচলাইশ আতুরার ডিপো এলাকায় সোমবার ভোরে একটি জুতার কারখানায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক শ্রমিক মারা গেছে। নিহত শ্রমিক মোঃ শামীম (২২) সুনামগঞ্জ জেলার ভেড়াগাঁও গ্রামের মো. মিজানের পুত্র। জানা যায়, কারখানায় কাজ করার সময় হঠাত্ বিদ্যুত্স্পৃষ্ট হলে শামীমকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।