যশোর-খুলনা সড়কে যান চলাচল বন্ধের আল্টিমেটাম

আগামী দশ দিনের মধ্যে চলাচলের উপযোগী না হলে যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যশোর জেলা সড়ক পরিবহন সমিতি। সোমবার যশোর জেলা সড়ক পরিবহন সমিতির এক বিশেষ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় নেতৃবৃন্দ জানান, যশোর টার্মিনাল থেকে নওয়াপাড়া বাজার পর্যন্ত যশোর-খুলনা মহাসড়ক বড় বড় র্গত ও খানাখন্দে পরিপূর্ণ। এ কারণে এ সড়ক যান চালাচল স্বাভাবিক রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর প্রেক্ষিতে নেতৃবৃন্দ মহাসড়কটি চলাচলের উপযোগী করতে সড়ক ও জনপথ বিভাগকে দশ দিনের সময় বেধে দিয়েছেন। এই সময়ের মধ্যে সড়কটি চলাচলের উপযোগী না হলে সড়ক পরিবহন সমিতি এই রুটে যান চলাচল বন্ধ করে দেবে।