এ্যানিকে সাতদিনের মধ্যে পাসপোর্ট প্রদানের নির্দেশ হাইকোর্টের

বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে সাত দিনের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রদানের জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনির ডিভিশন বেঞ্চ সোমবার এ রায় দেন। বিএনপি নেতা এ্যানি এমআরপি পাসপোর্ট চেয়ে পাসপোর্ট অধিদপ্তর বরাবর আবেদন করেন। কিন্তু গত দুই মাসেও তাকে পাসপোর্ট দেয়া হয়নি। পাসপোর্ট প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন এ্যানি। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি গ্রহণ করে হাইকোর্ট এক সপ্তাহের মধ্যে এ্যানিকে পাসপোর্ট প্রদানের জন্য অধিদপ্তরের মহাপরিচালকে নির্দেশ দেয়। এ্যানির পক্ষে ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব মামলা পরিচালনা করেন।