ফার্মগেটে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ট্রাক জব্দ, চালক গ্রেফতার
প্রকাশ : ০৭ জুলাই ২০১৪, ২২:১৫
রাজধানীর ফার্মগেটের আল-রাজী হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ট্রাকসহ দুই হাজার ৪শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ট্রাক চালক মিন্টু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিবির সহকারী পুলিশ কমিশনার (উত্তর) আল-রাজী হাসপাতালের সামনে এই অভিযান পরিচালনা করেন। এ সময় কাওরান বাজারগামী একটি ট্রাক আটক করা হয়। চালক মিন্টু মিয়ার দেয়া তথ্য অনুযায়ী ট্রাকের ভিতরে ১২টি প্লাস্টিক ও চটের বস্তার ভিতর থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তেজগাঁও থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।