জোকস
প্রকাশ : ০৮ জুলাই ২০১৪, ১৮:৩৪
ক্রেতা :জিনিসটা খুব সুন্দর। কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে কোন মূর্খে কিনবে?
বিক্রেতা :আমরা তো তাঁকেই খুঁজছি স্যার।
এক তরুণী পুলিশ স্টেশনে ফোন করলেন—
:হ্যালো, ওসি সাহেব বলছেন? আমি খুবই বিপদে আছি।
:কী বিপদ বলুন।
:আমার বাসার সামনে আমাকে পাওয়ার জন্য দুই ছেলে মারামারি করছে।
:আশ্চর্য! আপনি এ কারণে পুলিশের কাছে ফোন করেছেন। এটা তো একান্তই আপনার ব্যক্তিগত সমস্যা। আমাদের এখানে ডাকছেন কেন?
:ডাকছি কারণ, মারামারিতে কালো মোটা ছেলেটা জিতে যাচ্ছে!
ব্যাকরণ ক্লাস চলছে—
শিক্ষক :‘আমি আগামীকাল বাড়িতে গিয়েছিলাম’। এই বাক্যটি কি সঠিক?
ছাত্র :না স্যার, এটা ভুল।
শিক্ষক :কেন এটা ভুল বলোতো?
ছাত্র :কেন আবার? আগামীকাল তো আমাদের পরীক্ষা। আর আমাদের পরীক্ষা ফেলে আপনি নিশ্চয়ই বাড়িতে যাবেন না! তাই বাক্যটা ভুল!
এক ভদ্রমহিলা ভীষণ রেগেমেগে খেলনার দোকানে ঢুকলেন। সঙ্গে নিয়ে আসা খেলনাটা ফেরত দিয়ে বললেন, আমার টাকা ফেরত দিন! নিয়ে যান এই খেলনা।
বিক্রেতা বললেন, কেন, কী হয়েছে? এটা তো খুবই ভালো খেলনা। আর এটা অন্য খেলনার মতো চট করে ভেঙ্গেও যায় না।
ভদ্রমহিলা বললেন, হুমম...এটা ভাঙে না ঠিকই কিন্তু এই খেলনা দিয়ে বাড়ি দিয়ে আমার ছেলে বাড়ির অন্য সব জিনিস ভেঙে ফেলেছে।