স্মরণীয় উক্তি

 ব্যর্থ হওয়া নিঃসন্দেহে কষ্টের। তবে তার চাইতেও বেশি কষ্টকর হলো কখনো সফল হবার চেষ্টা না করা। - থিওডোর রুজভেল্ট  প্রতিটি ব্যর্থতাই তার সঙ্গে করে একই পরিমাণে সাফল্যের বীজ বয়ে আনে। - নেপোলিয়ন হিল  সম্পদ কিংবা সোনাদানার মাঝে সুখ বাস করে না। বরং সুখের বাস হলো মানুষের হূদয়ে। - ডেমোক্রিটাস  আমার কাছে জীবন মানে এক দূরন্ত অভিযান অথবা কিছুই নয়। - হেলেন কিলার  কোনো ধরনের চ্যালেঞ্জ ছাড়া জীবন কাটানো আর একটি রত্নখনিতে ঢুকে খালি হাতে বেরিয়ে আসা একই কথা। - জাপানি প্রবাদ