ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া ১৪ আগস্ট থেকে শুরু হবে। চলবে আগস্টের ৩১ তারিখ পর্যন্ত। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞান অনুষদের অধীন ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ সেপ্টেম্বর, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, বাণিজ্য অনুষদের অধীন গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ সেপ্টেম্বর, বিভাগ পরিবর্তনকারী ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ সেপ্টেম্বর এবং চারুকলা অনুষদের অধীন চ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।