ক্যাম্পাসের টুকরো খবর

শহিদ রমিজ উদ্দিন স্কুল ক্যাম্পাস প্রতিবেদক সম্প্রতি রাজধানীর স্থানীয় একটি কনভেনসন হলে শহিদ রমিজ উদ্দিন স্কুলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের ছিল মিলন মেলা। ঐতিহ্যবাহী এই স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুরনোদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় স্কুল থেকে পাস করে যাওয়া সাবেক অনেক শিক্ষার্থী স্মৃতিচারণ করেন। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিবেদক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বশিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, উপাচার্য শাদাত উল্লার সভাপতিত্বে ভর্তি কার্যক্রম বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদে মোট আসন সংখ্যা ৫০০। এর মধ্যে কৃষি অনুষদে ৩৫০, এগ্রি-বিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৭৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে।