খেলা
প্রকাশ : ০৮ জুলাই ২০১৪, ১৮:৪১
ফুটবলের আসর জুড়ে বসছে মিলন মেলা
দেখবো সবাই নয়ন ভরে বিশ্বকাপের খেলা।
মনমাতানো দলের খেলা জমবে সবুজ মাঠে
দেখবে খেলা বসবে মেলা, শহর-গাঁয়ের হাটে।
খুশির পুলক ছড়িয়ে গেলো সমর্থকদের মাঝে
খেলোয়াড়গণ নামবে মাঠে নিত্য-নতুন সাজে।
দেখবে খেলা দাদা-নাতি, পক্ষ নিয়ে তারা
জিতবে কে, হারবে কে, পড়ছে কেবল সাড়া।