প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বাংলা

মো. সুজাউদ দৌলা,প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান : ১০০ [দ্রষ্টব্য : ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমানজ্ঞাপক।] প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩, ৪ এবং ৫ ক্রমিক প্রশ্নের উত্তর লেখ : গতকাল তোমার চিঠি পেলাম। তুমি চিঠিতে জানতে চেয়েছ কখন আমার স্কুল ছুটি হবে। আমার ছুটির সময় তুমি ও রানা ঢাকায় আসতে চেয়েছ। তোমরা ঢাকায় এলে আমরা খুব খুশি হবো। আমরা তিনজন একসাথে ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থানে বেড়াব, নানা রকম জিনিস দেখব। প্রথমেই যাব মিরপুরের চিড়িয়াখানায়। সেখানে গিয়ে দেখব নতুন কী কী অতিথি প্রাণী এসেছে। তবে মামা বলেছেন, চীন থেকে পাণ্ডা, গণ্ডার; অস্ট্রেলিয়া থেকে ক্যাঙ্গারু, আফ্রিকা থেকে জিরাফ আর জেবরা এসেছে। ১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ। ১ x ৫ = ৫ (i) চিঠিতে কী জানতে চাওয়া হয়েছে? ক) স্কুল ছুটির সময় খ) স্কুল বন্ধের সময় গ) স্কুলে যাওয়ার সময় ঘ) স্কুল থেকে আসার সময় (ii) চিঠিতে ‘রানা’ কোথায় আসতে চেয়েছে? ক) খুলনায় খ) ঢাকায় গ) রাজশাহীতে ঘ) যশোরে (iii) কয়জন একসাথে ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াতে চেয়েছে? ক) দুইজন খ) তিনজন গ) চারজন ঘ) পাঁচজন (iv) চিঠিতে কোনটি দর্শনের কথা বলা হয়েছে? ক) চিড়িয়াখানা খ) শিশুপার্ক গ) জাদুঘর ঘ) নভোথিয়েটার (v)‘জেবরা’ কোথা থেকে এসেছে? ক) আফ্রিকা থেকে খ) চীন থেকে গ) পাকিস্তান থেকে ঘ) বার্মা থেকে ২। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখ : ১ x ৫ = ৫ শব্দ শব্দার্থ নতুন ক্যাঙ্গারু মিরপুর তিনজন গণ্ডার অর্বাচীন প্রাণীর নাম একটি স্থানের নাম সংখ্যাবিশেষ প্রাণীর নাম (ক) চিঠিতে ............বন্ধুর বেড়ানোর কথা বলা হয়েছে। (খ) চিড়িয়াখানা অবস্থিত ...............। (গ)চীন থেকে আনা হয়েছে পাণ্ডা আর ...............। (ঘ) অস্ট্রেলিয়ার জাতীয় পশুর নাম ...............। (ঙ)চিড়িয়াখানার .............প্রাণী সম্পর্কে তথ্য দিয়েছে তাদের মামা। ৩। নিচের যুক্তবর্ণগুলো ভেঙে একটি করে শব্দ তৈরি কর এবং তৈরিকৃত শব্দ দিয়ে একটি করে বাক্য লেখ। ১ x ৫ = ৫ স্ক, স্থ, ঙ্গ, ফ্র, স্ট্র । ৪। নিচের প্রশ্নগুলো উত্তর লেখ। ৫ x ৩ = ১৫ (ক) চিঠিতে কোন বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়েছে? — লেখ। (খ)“তোমরা ঢাকায় এলে আমরা খুবই খুশি হব।” — বুঝিয়ে লেখ। (গ) প্রাণী আমাদের কী কী উপকার করে? — লেখ। ৫। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তোমার বাবাকে একখানা পত্র লেখ। ০৫ প্রদত্ত কবিতাংশটুকু পড়ে ৬, ৭, ৮ এবং ৯ ক্রমিক প্রশ্নের উত্তর লেখ : থাকব না ক বদ্ধ ঘরে দেখব এবার জগত্টাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিশের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। ৬। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ। ১ x ৫ = ৫ (i) কবি কোথায় থাকবেন না? ক)কবিতায় খ) দেশে গ) বদ্ধ ঘরে ঘ)পৃথিবীতে (ii) জগত্টাকে কে দেখতে চান? ক)কবি খ)রাজা গ)মানুষ ঘ)প্রজা (iii) মরণ যন্ত্রণা বলতে কী বোঝানো হয়েছে? ক)কষ্টকে খ)মরণকে গ)ব্যথাকে ঘ) মৃত্যুর মতো কঠিন যন্ত্রণাকে (iv) মানুষের নেশা কী? ক) যুদ্ধ করা খ) ভয় পাওয়া গ) জয় করা ঘ) লজ্জা পাওয়া (v)কিশোর দেশান্তরে যেতে চায় কেন? ক) কবিতা শোনার জন্য খ) আজব জিনিস দেখার জন্য গ) পাখি দেখার জন্য ঘ) সাগর দেখার জন্য ৭। নিচের প্রশ্নগুলো উত্তর লেখ। ১ + ২ + ২ = ০৫ (ক) কবি কী দেখতে চান? (খ) ‘সংকল্প’ কবিতায় কিশোর কী প্রতিজ্ঞা করেছে? (গ) কবি বিশ্বজগত্টাকে কীভাবে দেখতে চান? ৮। প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখ : বদ্ধ, যুগান্তর, দেশান্তর, মরণযন্ত্রণা, বরণ। ১ x ৫ = ৫ ৯। প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব লেখ। ০৫ ১০। নিচের শব্দগুলো কোনটি কোন পদ তা লেখ: (ক) সবাই (খ) গান (গ) কিন্তু(ঘ) দুরন্ত (ঙ) ফোটে। ১ x ৫ = ৫ ১১। বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখ ০৫ সে অনেক অনেক দিন আগের কথা চারদিকে তখন কী সুন্দর সবুজ বন ঝোঁপঝাড় আর দিগন্তে ঝুকে পড়া নীল আকাশের ছোঁয়া এরকম দিনগুলোতে মানুষেরা থাকে লোকালয়ে আর পশুরা জঙ্গলে ১২। নিচের বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ লেখ : ১ x ৫ = ৫ (i) আমি দেশ-দেশান্তরে ঘুরিব। (ii) তাহাদের কথা দেশের মানুষ কখনো ভুলিবে না। (iii) মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করিয়াছেন। (iv) ধরার বুকে স্নেহ-কণাগুলি ঘাস হইয়া ফুটিয়া ওঠে। (v) তাহাকেও পায়ের তলায় পিসিয়া মারিয়া ফেলিল। ১৩। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখ : সম্ভব, সূক্ষ্ম, দুরন্ত, সাহসী, প্রকাশ। ১ x ৫ = ৫ ১৪। (ক) কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখ: ৬ নৌকা সারে সারে, নদীর জোয়ার এই যে নদী এই ছবিটি চেনা। বসে নদীর ধারে— একলা বসে আপন মনে (খ) কবিতাংশটুকু কোন কবিতার? ১ (গ) কবিতাটির কবির নাম কী? ১ (ঘ) গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা? ২ ১৫। বিদ্যালয়ে ভর্তির জন্য নিচের ফরমটি পূরণ কর। ৫ ঢাকা বিদ্যানিকেতন উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা-১২৩০ ভর্তি ফরম ১১।(ক) শিক্ষার্থী নাম:.......................... ডাক নাম (যদি থাকে):.................... (খ) শ্রেণি:....................... (গ) শিক্ষাপ্রতিষ্ঠানের নাম:.................. (ঘ) মোবাইল নম্বর (যদি থাকে):............ (ঙ) বর্তমান ঠিকানা:......................... (চ) স্থায়ী ঠিকানা:............................ (ছ) ধর্ম:......................... (জ) জাতীয়তা:.......................... ২২। (ক) বাবার নাম:.............................. (খ) পেশা:........................... (গ) মোবাইল নম্বর:.......................... ৩৩। (ক) মায়ের নাম:.............................. (খ) পেশা:........................... (গ) মোবাইল নম্বর:.......................... ৪৪। ভর্তির তারিখ:......................... .................................... ........................ প্রধান শিক্ষকের নাম ও স্বাক্ষর শিক্ষার্থীর নাম ১৬। নিচের যে কোনো একটি বিষয় নিয়ে ২০০ শব্দের মধ্যে রচনা লেখ : ১০ (ক) আমাদের দেশ -সংকেত : সূচনা, অবস্থান ও আয়তন, স্বাধীনতা লাভ, জনসংখ্যা, জাতি ও ভাষা, মানুষের পেশা, বাংলাদেশের শহর, বাংলাদেশের গ্রাম, অর্থনৈতিক অবস্থা, প্রাকৃতিক সম্পদ, শিক্ষা, উপসংহার।) (খ)আমাদের বিদ্যালয় (সংকেত : সূচনা, বিদ্যালয়ের বর্ণনা, উপসংহার।) (গ)বাংলাদেশের মৃিশল্প (সংকেত : সূচনা, মৃত্সামগ্রী, মৃিশল্প তৈরির উপকরণ, ঐতিহ্যময় মৃিশল্প, মৃিশল্পী, উপসংহার।) (ঘ)কম্পিউটার ( সংকেত : সূচনা, কম্পিউটার আবিষ্কার, কম্পিউটারের ব্যবহার, উপকারিতা অপকারিতা, উপসংহার।) গত সোমবার প্রকাশিত বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নের সবগুলো উত্তর তোমাদের জানার মধ্যে ছিল কী না মিলিয়ে দেখো। উত্তরঃ ২৫.প্রাকৃতিক সম্পদের ২৬ ছোট কম্পিউটার.২৭ বুদ্ধি বিবেচনা.২৮ তথ্য বা ডাটা.২৯ হ্যামার.৩০ইন্টারনেট.৩১ফর্মুলাঅনুযায়ী.৩২জাল.৩৩google.৩৪.search ইঞ্জিন এসএসসি পরীক্ষার প্রস্তুতি ২০১৫ পদার্থ বিজ্ঞান জ্যোতি ভূষন বিশ্বাস, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা অধ্যায়টির খুঁটিনাটি পড়বে তাহলে প্রত্যেকটির উত্তর দিতে পারবে। তারপরও কোন সমস্যা দেখা দিলে আগামীকাল আমাদের দেয়া জানার কর্নারের সঙ্গে মিলিয়ে নেবে তোমার জানা অজানার মাত্রাকে। ৪৬। 6kg ভরের বস্তুর উপর 10N বল প্রয়োগ করায় বলের দিকে সাথে 60০ কোণ করে সরল 6m হলে কৃতকাজের পরিমাণ কত? ক) 36 J খ) 360 J গ) 30 J ঘ) 60 J ৪৭। কর্মদক্ষতার প্রতীক কোনটি? ক)  খ) গ)  ঘ)  ৪৮। –––– মাত্রা ও কাজের মাত্রা একই। ক) বলের খ) ক্ষমতার গ) শক্তির ঘ) ভরবেগের ৪৯। কাপ্তাই জলবিদ্যুত্ প্রকল্পটি ছাড়া আরও একটি প্রকল্প স্থাপনের কাজ চলছে। সেটি কোথায়? ক) ময়মনসিংহে খ) পাবনায় গ) নাটোরে ঘ) সিলেটে ৫০। অভিকর্ষজ বিভব শক্তির মান নির্ভরশীল— i) ভরের উপর ii) সময়ের উপর iii) উচ্চতার উপর নিচের কোনটি সঠিক? ক) i খ) ii গ) i ও iii ঘ) ii ও iii ৫১। মাত্রা ও একক অভিন্ন— i) কাজ ও ক্ষমতাii) বেগ ও সরণ iii) কাজ ও শক্তি নিচের কোনটি সঠিক? ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii ৫২। নিচের বিষয়গুলো লক্ষ্য কর— i) ক্ষমতা = প্রযুক্ত বল–বস্তুর বেগ ii) কোন বস্তর ভরবেগ ছাড়া শক্তি থাকা সম্ভব নয় iii) কোন বস্তুর দ্বারা কৃত মোট কাজকে শক্তি বলে নিচের কোনটি সঠিক? ক) i খ) ii গ) i ও ii ঘ) i, ii ও iii ৫৩। শক্তি সম্পর্কে নিচের উক্তিগুলো লক্ষ্য কর— i) শক্তির রূপান্তর সম্ভব ii) গতি শক্তি ও বিভব শক্তি আসলে একই শক্তির দুটো রূপ iii) কৃতকাজের সাথে গতি শক্তির কোন সম্পর্ক নেই। নিচের কোনটি সঠিক? ক) i খ) ii গ) i ও ii ঘ) i, ii ও iii ৫৪। শক্তির ক্ষেত্রে— i) শক্তির মাত্রা হল [ ML2T-1] ii) শক্তি দিক রাশি iii) শক্তির একক জুল নিচের কোনটি সঠিক? ক) i খ) ii গ) i ও ii ঘ) i, ii ও iii ৫৫। গতি শক্তি— i) ঋণাত্মক হতে পারেii) ধনাত্মক হতে পারে না iii) ঋণাত্মক হতে পারে না নিচের কোনটি সঠিক? ক) i খ) ii গ) i ও ii ঘ) i, ii ও iii ৫৬। নিচের বিবরণগুলো লক্ষ্যকর— i) এস.আই. পদ্ধতিতে ক্ষমতার পরম একক ওয়াট ii) এক অশ্ব ক্ষমতা = 746 W ওয়াট। iii) বস্তু যেহারে কাজ করে তাকে ঐ বস্তুর ক্ষমতা বলে। নিচের কোনটি সঠিক? ক) i খ) ii গ) i ও ii ঘ) ii ও iii নিচের চিত্রটি দেখে ও অনুচ্ছেদ পড়ে ৫৭ ও ৫৮ নং প্রশ্নের উত্তর দাওঃ চিত্র:- x   চিত্রে m ভরের কোন বস্তুকে ভূমি থেকে অভিকর্ষ বলের বিরুদ্ধে খাড়া h উচ্চতায় উঠিয়ে A বিন্দুতে স্থির অবস্থায় রাখা হল। ৫৭। বস্তুটি যদি অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে নিচের দিকে পড়তে দেওয়া হয়, তাহলে A বিন্দুতে বিভব শক্তি হবে— ক) mgh খ) o গ) mgx ঘ) max ৫৮। C বিন্দুতে (ভূমি স্পর্শ করার মুহূর্তে)— ক) মোট শক্তি = mgh খ) কোন শক্তি থাকবে না গ) সকল শক্তি তাপ ও শব্দে রূপান্তরিত হবে ঘ) স্থিতিশক্তি = mg(h-x) গত সোমবার প্রকাশিত পদার্থবিজ্ঞান বিষয়ের জ্ঞানস্তরের প্রশ্নের সবগুলো উত্তর তোমাদের জানার মধ্যে ছিল কী না মিলিয়ে দেখো। ২৭খ,২৮ক২৯ক,৩০খ৩১ঘ,৩২গ৩৩গ,৩৪গ, ৩৫গ,৩৬খ, ৩৭গ,৩৮গ,৩৯গ,৪০খ,৪১ক ৪২খ,৪৩খ,৪৪গ,৪৫ঘ গণতান্ত্রিক পদ্ধতিতে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়? বাংলাদেশ ও বিশ্বপরিচয় সি এম মিরাজুল ইসলাম প্রভাষক ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ অধ্যায়ের ভেতরের খুঁটিনাটি পড়বে তাহলে প্রত্যেকটির উত্তর দিতে পারবে। তারপরও কোন সমস্যা দেখা দিলে আগামীকাল আমাদের দেয়া জানার কর্নারের সঙ্গে মিলিয়ে নেবে তোমার জানা অজানার মাত্রাকে। গণতান্ত্রিক মনোভাব ১. গণতান্ত্রিক পদ্ধতিতে কীসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়? ক. একজনের মত খ. দলনেতার মত গ. ২/৩ জনের মত ঘ. অধিকাংশের মত ২. গণতন্ত্রের অর্থ কী? ক. পরিবারের শাসন খ. ব্যক্তির শাসন গ. রাজনৈতিক দলের শাসন ঘ. জনগণের শাসন ৩. গণতন্ত্রের কোনটি গ্রহণযোগ্য নয়? ক. জোর করে মত চাপিয়ে দেওয়া খ. পরমতসহিষ্ণুতা গ. সহনশীলতা ঘ. শান্তি ও সমপ্রীতি ৪.আমাদের কোথায় গণতান্ত্রিক রীতিনীতি চর্চা করা উচিত? ক. বাড়ি খ. বিদ্যালয় গ. শ্রেণিকক্ষ ঘ. সকল ক্ষেত্রে ৫. গণতন্ত্র চর্চার প্রথম স্থান কোনটি? ক. স্কুল খ.পরিবার গ. খেলার মাঠ ঘ. আলোচনা সভা ৬.গণতন্ত্র চর্চার প্রধান স্থান কোনটি? ক. বিশ্ববিদ্যালয় খ. জাতীয় সংসদ গ. পরিবার ঘ. ইউনিয়ন পরিষদ ৭. সিদ্ধান্ত গ্রহণের জন্য কী প্রয়োজন? ক. অন্যের মত খ. ঐক্যমত্য গ. মতানৈক্য ঘ. কিছু লোকের মত ৮. অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণকে কী বলে? ক. ঐকমত্য খ. গণতান্ত্রিক মনোভাব গ. দ্বিমত ঘ. কিছু লোকের মত ৯. গণতান্ত্রিক মনোভাব কোন ধরনের গুণ? ক. নৈতিক ও সামাজিক গুণ খ. রাজনৈতিক ও নৈতিক গুণ গ. ব্যক্তিগত ও নৈতিক গুণ ঘ. ব্যক্তিগত ও সামাজিক গুণ ১০. দলের নেতা নির্বাচিত করতে হয় কেন? ক. সহজে কাজ করার জন্য খ. দ্রুত কাজ করার জন্য গ. দলীয়ভাবে কাজ করার জন্য ঘ. একা কাজ করার জন্য ১১. সবার মতকে সম্মান করা এবং অধিকাংশের মত অনুসারে সিদ্ধান্ত নেয়া কীসের মূলকথা? ক. একনায়কতন্ত্রের খ. সমাজতন্ত্রের গ. গণতন্ত্রের ঘ. রাজতন্ত্রের ১২. গণতন্ত্রের সবাই খুশি থাকে কেন? ক. বড়দের মতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ায় খ. অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ায় গ. সবার মতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ায় ঘ. সম্মানীয় ব্যক্তির মতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ায় ১৩. কীসের ফলে সবাই মিলেমিশে চলতে শেখে? ক. গণতন্ত্রের খ. নির্বাচনে গ. সহযোগিতা ঘ. আন্তরিকতা ১৪. কোনটি সমাজে শান্তি ও সমপ্রীতি নিয়ে আসে? ক. নির্বাচন খ. দলনেতার নেতৃত্ব গ. সহযোগিতা ঘ. গণতন্ত্র ১৫. কোন শাসনব্যবস্থায় জনগণ পরমতসহিষ্ণ এবং সহনশীল হতে শেখে? ক. রাজতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক গ. একনায়কতান্ত্রিক ঘ. গণতান্ত্রিক ১৬. গণতন্ত্র মানুষকে কী শেখায়? ক. স্বাধীনতা খ. পরমতসষ্ণিতা গ. স্বার্থপরতা ঘ. ঈর্ষা ১৭. কোনটি শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য অপরিহার্য? ক. গণতন্ত্রের মনোভাব খ. অসহনশীল মনোভাব গ. অসহযোগিতামূলক ঘ. একনায়কতান্ত্রিক মনোভাব ১৮. গণতন্ত্র মানুষকে কীসের সুযোগ দেয়? ক. ক্ষমতা গ্রহণের খ. মত প্রকাশের গ. স্বেচ্ছাচারিতার ঘ. নির্বাচন করার ১৯. বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র? ক. সমাজতান্ত্রিক খ. রাজতান্ত্রিক গ. স্বৈরতান্ত্রিক ঘ. গণতান্ত্রিক ২০. বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কোনটি? ক. গণতন্ত্র খ. সমাজতন্ত্র গ. ধনতন্ত্র ঘ. একনায়কতন্ত্র গত সোমবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নের সবগুলো উত্তর তোমাদের জানার মধ্যে ছিল কী না মিলিয়ে দেখো। উত্তরমালা: ১৬উপযুক্ত শিক্ষা পেলে.১৭একই রকম.১৮হইচই.১৯অটিস্টিক শিশু.২০চিকিত্সা .২১ শিক্ষা.২২দৈনিক কাজের রুটিন .২৩ আলো.২৪শক্ত করে ধরে বসে থাকে. ২৫ অটিস্টিক শিশুরা.২৬বিকাশগত .২৭অটিস্টিক শিশু.২৮অটিস্টিক বন্ধুদের. ২৯ নানারকম মানুষ .৩০মেধা.৩১অটিস্টিক শিশুর.৩২চমত্কার প্রতিভার.৩৩.সঠিক শিক্ষার মাধ্যমে