প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

বার্ষিক মুনাফা ১২% বলতে কী বোঝ?

গণিত

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

 

 

 

 

 

গত রবিবারের পর

৭। রহিমা বেগম ব্যাংক থেকে বার্ষিক ১২% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ১৬৮০ টাকা দিলো।

(ক) বার্ষিক মুনাফা ১২% বলতে কী বোঝ?           ১

(খ) আসল কত টাকা ছিল?        ৪

(গ) এক বছর পর রহিমা বেগমকে মোট কত টাকা পরিশোধ করতে হবে?            ৩

অথবা,

এক ব্যক্তি ৬% ক্ষতিতে একটি খাসি বিক্রয় করল। খাসিটির বিক্রয়মূল্য ৩১৯৬ টাকা।

(ক) ৬% ক্ষতিতে বিক্রয়মূল্য কত?          ২

(খ) খাসিটির ক্রয়মূল্য নির্ণয় কর।           ৩

(গ) খাসিটির ক্রয়মূল্য ২৮০০ টাকা এবং বিক্রয়মূল্য ৪ টাকা কম হলে কত লাভ বা ক্ষতি হয়?            ৩

৮। নিচের যেকোনো দুটি প্রশ্নের উত্তর লেখ :(৩ + ৩) x ২ = ১২

(ক) একটি রম্বসের একটি কোণ ৬০০।

(১) রম্বসটি অঙ্কন কর।

(২) অঙ্কিত রম্বসের ৩টি বৈশিষ্ট্য লেখ।

(খ) আয়তাকার একটি কাগজ যার দৈর্ঘ্য ৪ সে.মি. এবং প্রস্থ ৩ সে.মি.।

(১) কাগজটির অনুরূপ একটি চিত্র আঁক।

(২) অঙ্কিত চিত্রটির বৈশিষ্ট্যসমূহ লেখ।

(গ) ৩ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত।

(১) বৃত্তটি অঙ্কন কর।

(২) অঙ্কিত বৃত্তের বৈশিষ্ট্য লেখ।

৯। একটি ড্রামে ৫৩ কেজি ৯ হে.গ্রা. ৮ ডে.গ্রা. ৭ গ্রাম আটা রাখা যায়। একটি গুদামে ৯৮৭৬০০০ গ্রাম আটা আছে।

(ক) ৪৯৩৬ কেজি ময়দাকে মেট্রিক টনে প্রকাশ কর।            ২

(খ) ৯টি ড্রামে কী পরিমাণ আটা রাখা যায়?           ৩

(গ) গুদামের আটার পরিমাণকে কেজিতে ও কুইন্টালে প্রকাশ কর।    ৩

অথবা,

রেজা প্রতি মিনিটে ৪৫ মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে ৮০ সেন্টিমিটার করে হাঁটে।

(ক) মিনা ১ মিনিটে কতটুকু পথ হাঁটে?        ২

(খ) কে দ্রুত হাঁটে?       ৩

(গ) ৫ মিনিটে দুই জনের মোট অতিক্রান্ত পথকে কিলোমিটারে প্রকাশ কর।            ৩

১০। জামাল সাহেব একজন চাকুরিজীবি। তিনি অফিস থেকে বাড়ি ফিরেন রাত ৮টা ৩০ মিনিটে। তিনি প্রতিদিন ৯ ঘণ্টা অফিসে কাজ করেন।

(ক) তিনি অফিসে কত মিনিট কাজ করেন?           ২

(খ) আন্তর্জাতিক রীতিতে জামাল সাহেব কয়টায় বাসায় ফিরেন?      ২

 

অথবা,

২০১৪ সালের জানুয়ারি মাসের ১ম শুক্রবার ছিল ৩ তারিখ।

(ক) ঐ মাসের ২য় শুক্রবার কত তারিখ ছিল?          ২

(খ) উদ্দীপকে উল্লিখিত সালটি কী অধিবর্ষ?           ২

১১। এক ব্যক্তির ৭০ বছর বয়স পর্যন্ত বিভিন্ন বয়সে ডাক্তারের পরামর্শ নেওয়ার উপাত্ত নিচের সারণিতে দেওয়া হলো :

(ক) ঐ ব্যক্তি ৭০ বছর বয়স পর্যন্ত মোট কত বার ডাক্তারের পরামর্শ নিয়েছেন?        ২

(খ) কোন বয়সে সবচেয়ে বেশি ও কোন বয়সে সবচেয়ে কম বার ডাক্তারের পরামর্শ নিয়েছেন?            ৩

(গ) প্রতিবার ডাক্তারের পরামর্শ ফি ৫০ টাকা হলে তিনি জীবনে কত

             বয়স (বছর)

ডাক্তারের পরামর্শ নেওয়ার সংখ্যা

০ - ১০

১১ - ২০

২১ - ৩০

৩১ - ৪০

৪১ - ৫০

৫১ - ৬০

৬১ - ৭০

৩৫

২৫

১২

২৭

২৮

৬০

৭৫ টাকা ডাক্তারের পরামর্শ ফি বাবদ খরচ করেন?       ৩

অথবা,

৫ম শ্রেণির শিক্ষার্থীদের গত ৩ মাসের বাড়ির কাজ জমা দেওয়ার

২৬

১৫

২৫

১৯

১৬

২৫

২১

২৭

২৪

৮

৩০

২৭

২৭

২৬

১৭

১০

২৩

২৬

২৬

সংখ্যা ছকে দেওয়া হলো :

(ক) ছকটিতে কোন সংখ্যাগুলো সবচেয়ে বেশি ও সবচেয়ে কম বার এসেছে?          ২

(খ) কাজ জমা দেওয়ার প্রথম দশটি সংখ্যার গড় কত?           ৩

(গ) কাজ জমা দেওয়ার শেষ দশটি সংখ্যার গড় কত?           ৩