এবারে জন আব্রাহামের নায়িকা ঐশ্বরিয়া
প্রকাশ : ০৮ জুলাই ২০১৪, ২০:৩৬
ফিল্ম ক্যারিয়ারে খুব একটা হিট ছবি না দিয়েও বছরব্যাপী আলোচনায় থেকেছেন ঐশ্বরিয়া রায়। দীর্ঘ বিরতির পর গেল কান উত্সবে নতুন ঝলক দিয়েই দর্শকদের মোহিত করেছেন।
‘শুটআউট অ্যাট ওয়াডালা’ ছবির পর এবার অভিনেতা জন আব্রাহাম ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। পরিচালক সঞ্জয় গুপ্তার আগামী ছবি ‘জসবা’তে দেখা যাবে নতুন এই জুটিকে। এই ছবিতে গ্যাংস্টার আবু সালেমের চরিত্রে অভিনয় করবেন জন। এক ইন্টারভিউতে এই ছবিতে কাজ করার জন্য বেজায় উত্সাহের কথা জানিয়েছেন। তার প্রধান কারণ অবশ্য ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করা। এর আগেও জন সঞ্জয় গুপ্তার বেশ কিছু ছবিতে কাজ করেছেন। তবে ছবিতে জনের চরিত্র খুব একটা বড় না হলেও বেশ গুরুত্বপূর্ণ। হূত্বিক রোশনের সঙ্গে ‘গুজারিশ’ ছবিতে কাজ করার প্রায় চার বছর বাদে আবার বড় পর্দায় দেখা যাবে এই বিশ্বসুন্দরীকে। যদিও ছবির বাকি কলাকুশলীদের নাম এখনও ঠিক হয়নি। এখন দেখা যাক ক্যারিয়ারের এই ম্যাচিউরড সময়ে জন-অ্যাশের রসায়ন দর্শকদের কাছে কতটা জনপ্রিয় হয়।