নতুন দায়িত্বে এমা ওয়াটসন
প্রকাশ : ০৮ জুলাই ২০১৪, ২০:৪১
‘হ্যারি পটার’ সিরিজের ভক্তদের কাছে এমা ওয়াটসন নতুন কোনো মুখ না। তবে এবার নতুন পরিচয়ের তকমা জুড়েছে এই অভিনেত্রীর সাথে। জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হলেন ব্রিটিশ এই অভিনেত্রী।
লিঙ্গ-বৈষম্য দূরীকরণে ‘হি ফর শি’ প্রচারণায় পরামর্শদাতা হিসেবে থাকবেন তিনি। আর নিজের দায়িত্বের ব্যাপারি পুরোপুরি সজাগ এমা। তিনি বলেন, ‘নারী অধিকার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যেহেতু আমি একজন নারী তাই এটা আমার জীবনের সঙ্গেও জড়িত। এমন একটি দায়িত্ব পাব কখনও ভাবিনি। আমি নিজের দায়িত্বের মধ্য দিয়ে নারীদের অধিকার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করব।’
অন্যদিকে জাতিসংঘের কমিটিও বিশ্বাস করেন যে এমা তার খ্যাতি ও সচেতন মনোভাব দিয়ে অল্প বয়সী মেয়েদের অধিকারের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।