গোপালদী পৌর এলাকায় গ্যাসের তীব্র সংকট

২০০৭ সালের দিকে গোপালদী পৌরসভার রামচন্দ্রদী, জালাকান্দি ও গোপালদী পৌরসভার বিভিন্ন গ্রামের সাইজিং মিলের মালিকদের উদ্যোগে স্বপ্নের গ্যাসের দেখা পায় লক্ষীবরদী, টোকসাদী, মুরাদপুর, দাইরাদী, রামচন্দ্রদী, সাদারদিয়া গ্রামের সাধারণ মানুষ। ২০০৭ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত একদিনের জন্য ও গ্যাসের সংকট দেখা দেয়নি। কিন্তু ২০১৩ সালের শেষে অবৈধ আশে-পাশে কয়েকটি ইউনিয়নে ছোট পাইপ লাইন হতে বিস্তর পরিসরে কয়েক গুণ বেশি গ্রাহক গ্যাস সংযোগ নিলে এখন বৈধ-অবৈধ কেউ গ্যাস পাচ্ছে না। এতে করে চরম বিপাকে পড়েছে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বৈধভাবে গ্যাস সংযোগ নিয়েছিল। রমজান মাসে গ্যাসের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।