উজিরপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত

বরিশালের উজিরপুরের বামরাইল ইউনিয়নের বহরকাঠী বাজারে সোমবার রাতে অগ্নিকাণ্ডে ৪টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দরিদ্র দোকান মালিক মনির হোসেন বেপারী, নাসির সিকদার, আবু তালেব সিকদার, ইউনুস মোল্লা ঈদের মালামাল পুড়ে যাওয়ায় সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে তারা। ঘটনার পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ঘটনাস্থল পরিদর্শন করেন।