মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় মাছ চাষ

অতিদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদানের লক্ষ্যে গৌরনদীর একটি বদ্ধ খালে মাছ চাষ শুরু করা হয়েছে। গতকাল মঙ্গলবার বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ভবন থেকে মাহিলাড়া ডিগ্রি কলেজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সরকারি খালে মাছের পোনা অবমুক্ত করেন।