আমিনুল ইসলাম হিরু
বগুড়া অফিস
চীন সরকারের আমন্ত্রণে চীনের বেইজিং অলিম্পিক গ্রাউন্ডে এশিয়ান ড্যান্স ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী বাংলাদেশের সাংস্কৃতিক দলের সদস্যরা গত ২৪ মে দেশে ফিরেছে। ২৮ সদস্য সাংস্কৃতিক দলের নেতৃত্বে দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব নাদিম সারোয়ার। ড্যান্স ফেস্টিভ্যালে মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিচালনায় আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর সদস্যরা নৃত্যের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-কালচার তুলে ধরেন। ফেস্টিভ্যালে বাংলাদেশসহ ২৪টি দেশ অংশগ্রহণ করে। চীন সফরে বগুড়া আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর নৃত্য প্রশিক্ষক মাহাবুব হাসান সোহাগ, নৃত্যশিল্পী আশিকুজ্জামান রিপন, মাসুকুর রহমান সুরুজ, মার্জিয়া সুলতানা মেঘা, মাহিয়া ইয়াছমিন, মুস্তারিন হাসান মুমু ও নাফিসা নৌশিন খান ঐশ্বর্য অংশগ্রহণ করে।