ডিএনসিসি হোল্ডিং ট্যাক্স বাড়লো ৮৯ কোটি টাকা
প্রকাশ : ০৮ জুলাই ২০১৪, ২১:৩৪
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ২০১৪-১৫ অর্থবছরে হোল্ডিং ট্যাক্স থেকে আয় ধরা হয়েছে ৩৯০ কোটি টাকা। যা মোট রাজস্ব আয়ের ৪৮ শতাংশ। এবার হোল্ডিং ট্যাক্স থেকে ২০১৩-১৪ অর্থবছর থেকে ৮৯ কোটি বেশি আয় হবে। মঙ্গলবার উত্তরা কমিউনিটি সেন্টারে প্রশাসক মো. ফারুক জলীল ২০১৪-১৫ অর্থবছরের ২ হাজার ৪১ কোটি ৮৭ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। একই সঙ্গে ২০১৩-১৪ অর্থবছরের সংশোধিত ১ হাজার ৯ কোটি ৫৭ লাখ টাকার বাজেট ঘোষণা করেন তিনি।
রাজস্ব আয়ের দ্বিতীয় খাত বাজার সেলামি ধরা হয়েছে ১৬০ কোটি টাকা। সম্পত্তি হস্তান্তর আয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। যা গত অর্থবছরের চেয়ে ৫ কোটি টাকা বেশি। সড়ক খনন ধরা হয়েছে গত অর্থ বছরের চেয়ে ১৩ কোটি টাকা বেশি। এছাড়া ট্রেড লাইন্সেস ফি ৩০ কোটি ২০ লাখ টাকা। যা গত অর্থ বছরে ছিল ২ কোটি ৬ লাখ টাকা। গরুর হাট থেকে আয় হবে ১৮ কোটি ৫৯ লাখ টাকা। যা গত অর্থ বছরের চেয়ে ১ কোটি ৫৭ লাখ টাকা বেশি।