মো. আমিরুজ্জামান
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে বিরোধী সামবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাঙালিপুর ইউনিয়নের উদয়ন সংঘ স্পোর্টিংক্লাবের উদ্যোগে গত ২৫ এপ্রিল বিকেলে শাইল্যার মোড়সংলগ্ন এলাকায় এ সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেল।
এতে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, নীলফামারী জেলা মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তুষার কুমার ব্যানার্জি ও সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল।
মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ আর্মি ইউনির্ভানিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএইউএসটি) ট্রেজারার কর্নেল (অব.) মো. নেয়ামুল ইসলাম ফাতেমী।
উপজেলার ৩নং বাঙালিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যা প্রণোবেশ চন্দ্র বাগচীর সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উদয়ন সংঘ স্পোর্টিংক্লাব সভাপতি মো. সেলিম রেজা সাজু। অন্যান্যদের মধ্যে লক্ষ্মণপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রেজাউল করিম রেজা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সমাবেশ পরিচালনা করেন বাঙালিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. লুত্ফর রহমান খান।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত পরিবেশিত হয়। এতে বিনয় কুমার রাজবংশীর নেতৃত্বে স্থানীয় শিল্পীরা সঙ্গীতের মাধ্যমে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিয়ের খারাপ দিকগুলো তুলে ধরেন। এছাড়া ঢাকা থেকে আসা অতিথি শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।